avatar
ILMAN NAFIYA
@ilmannafiyaofficial
07.04.2026 09:47
মানুষকে পরীক্ষা করা হয় তার ঈমান অনুযায়ী। ঈমান দৃঢ় হলে তবে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়। আর ঈমান দুর্বল হলে সে অনুযায়ীই পরীক্ষা নেওয়া হয়। তবে নবীগনের ঈমানের পরীক্ষা ছিলো অপেক্ষাকৃত সাধারন মানুষের তুলনায় অনেক বেশি।

নবীদের কঠিন পরীক্ষা সম্পর্কে ইবনুল কাইয়্যিম রাহ. বলেছেন—

❝ এটা সেই পথ যাতে আদম নিজেকে নিংড়ে দিয়েছেন,

নুহ শোকগ্রস্ত হয়েছেন,

আল-খালীল (ইবরাহিম) আগুনে নিক্ষিপ্ত হয়েছেন,

ইসমাইল ছুরির নিচে শুয়েছেন,

ইউসুফ (দাস হিসেবে) অল্পমূল্যে বিক্রি হয়েছেন এবং কয়েক বছর জেল খেটেছেন,

যাকারিয়া করাতে দ্বিখন্ডিত হয়েছেন,

ইয়াহইয়া জবাই হয়েছেন,

আইয়্যুব মারাত্মক দুঃখ-কষ্ট ভোগ করেছেন; এবং

মুহাম্মাদ (সা) সহ্য করেছেন দারিদ্র্য ও সকল রকমের পরীক্ষা।❞

—মুবাশশিরীন, রেইনড্রপস
10
🥰 1
🤝 1
3 1.1K

Обсуждение 0

Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.

Обсудить в Telegram

ILMAN NAFIYA

10.8K
রাসূল (ﷺ) বলেছেন, "আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছিয়ে দাও।" [বুখারি ৩৪৬১]
আল্লাহ তা'আলা বলেন - তার কথার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহবান করে। (সুরা হা মিম সাজদাহ : ৩৩)
Открыть в Telegram