avatar
ILMAN NAFIYA
@ilmannafiyaofficial
12.03.2026 22:27
আজ বেজোড় রাত এবং জুম'আর রাত একত্রিত হয়েছে। বেশ কয়েকটি বর্ণনায় পাওয়া যায়, যদি জুম‘আর রাত কোনো বিজোড় রাতের সাথে মিলে যায়, তবে সে রাতটি লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি।

ইমাম ইবন রজব হাম্বলি (রহ.) তাঁর লাতায়িফুল মা‘আরিফ গ্রন্থে ইবনু হুবাইরাহ (রহ.) থেকে বর্ণনা করে বলেন—"যদি জুম‘আর রাত কোনো বিজোড় রাতের সাথে মিলে যায়, তাহলে অন্যান্য রাতের তুলনায় এই রাতটিতে লাইলাতুল কদর সংঘটিত হওয়ার বেশি আশা করা যায়।"

ইবনু তাইমিয়া (রহ.) বলেন—"যদি জুম‘আর রাত শেষ দশকের কোনো বিজোড় রাতের সাথে মিলে যায়, তাহলে ইনশাআল্লাহ সেটি লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি।"

শাইখ আবদুল আজিজ ইবনু বায (রহ.)-এর একটি বক্তব্যও এমন আছে। তিনি বলেন—"কিছু আলেম বলেছেন, যদি বিজোড় রাতগুলোর মধ্যে কোনোটি জুম‘আর রাতে পড়ে, তাহলে সেটি আরও বেশি গুরুত্ববহ এবং লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনাও বেশি। তাই আমাদের উচিত, এসব রাতের বিশেষ যত্ন নেওয়া এবং বিশেষ করে এই রাতে ইবাদতে অধিক পরিশ্রম করা।"

—মাহমুদ বিন নূর
#ilmannafiya
26
👍 3
3 2 2.1K

Обсуждение 3

Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.

Обсудить в Telegram

ILMAN NAFIYA

10.8K
রাসূল (ﷺ) বলেছেন, "আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছিয়ে দাও।" [বুখারি ৩৪৬১]
আল্লাহ তা'আলা বলেন - তার কথার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহবান করে। (সুরা হা মিম সাজদাহ : ৩৩)
Открыть в Telegram