avatar
ILMAN NAFIYA
@ilmannafiyaofficial
11.03.2026 18:11
আমাদের অন্তর থেকে নুর হারিয়ে যায়। আমাদের আমলে আগের সেই স্বাদ নেই। আমাদের জীবন থেকে বরকত হারিয়ে যায়। কিন্তু কীভাবে সেই বারাকাহ ফিরিয়ে আনা যায় কীভাবে সেই নুর আবারো জ্বালানো যায় তা কি জানি? নবী আলাইহিস সালাম দুয়া শিখিয়ে দিয়েছেন। ইবনে আব্বাস বলছেন:

আমি একদিন আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কিয়ামুল লাইল করেন তা দেখার জন্য তার সাথে ছিলাম। তিনি জাগলেন। অযু করলেন। আমিও তার সাথে দাঁড়ালাম। তিনি সালাত আদায় করলেন। সিজদায় গিয়ে এই দুয়া পড়লেন:

اللهمَّ اجعلْ في قلبي نورًا، وفي لساني نورًا، وفي بصري نورًا، وفي سمعي نورًا، وعنْ يميني نورًا، وعنْ يساري نورًا، ومنْ فوقي نورًا، ومنْ تحتي نورًا، ومنْ أمامي نورًا، ومنْ خلفي نورًا، واجعلْ لي في نفسي نورًا، وأَعْظِمْ لي نورًا

আল্লাহুম্মাজআল ফি ক্বলবি নুরান। ওয়া ফি লিসানি নুরান। ওয়া ফি বাসারি নুরান। ওয়া ফি সামঈ নুরান। ওয়া আন ইয়ামিনি নুরান। ওয়া আন ইয়াসারি নুরান। ওয়া মিন ফাওক্বি নুরান। ওয়া মিন তাহতি নুরান। ওয়া মিন আমামি নুরান। ওয়া মিন খলফি নুরান। ওয়াজআল লি ফি নাফসি নুরান। ওয়া আ'যিম লি নুরান।

ইয়া আল্লাহ! আমার ক্বলবে নুর ঢেলে দাও। আমার যবানে নুর দাও। আমার দৃষ্টিতে নুর দাও। আমার শ্রবণে নুর দাও। আমার ডানে বাঁয়ে নুর দাও। উপরে নীচেও নুর দাও। সামনে পেছনেও নুর দাও। আমার নিজের মধ্যেই নুর দিয়ে দাও। আর আমার জন্য নুর করে দাও মহান।

[বুখারী ও মুসলিম]

—উস্তায আম্মারুল হক
#ilmannafiya
12
8 1.9K

Обсуждение 0

Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.

Обсудить в Telegram

ILMAN NAFIYA

10.8K
রাসূল (ﷺ) বলেছেন, "আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছিয়ে দাও।" [বুখারি ৩৪৬১]
আল্লাহ তা'আলা বলেন - তার কথার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহবান করে। (সুরা হা মিম সাজদাহ : ৩৩)
Открыть в Telegram