মল চত্বর
ঢাকা ইউনিভার্সিটি
রাত দুইটা
গতকাল ছিল ২১ রমাদান। বিজোড় রাত। শবে কদর তালাশ করার রাত। হয়তো তিনি তা হারাতে চান নি!
তিনি সিরাজগঞ্জ থেকে পিজি হাসপাতালে উনার মেয়েকে ডাক্তার দেখাতে আসেন। পরে মসজিদ খুঁজে না পেয়ে সেখানেই নামাজ আদায় করেন।
ঢাকা শহরে কেউ নতুন গেলে এত এত বিল্ডিংয়ের মধ্যে কিছু কিছু জায়গায় মসজিদ খুঁজে পাওয়া একটু কঠিন আর কি! আবার রাতের বেলায় এশার নামাজ শেষে দেশের প্রায় সব মসজিদ বন্ধ থাকে। মসজিদ খুঁজে না পাওয়ায় অথবা মসজিদ বন্ধ থাকায় তিনি এই মলচত্বরে রব কে সেজদা দেন।
“আর রহমানের বান্দারা তারা, যারা তাদের রবের জন্য সিজদা ও দাঁড়িয়ে থেকে রাত কাটায়।”
— সূরা আল ফুরকান, ২৫: ৬৪
..
আল্লাহ তায়ালা তাঁকে দো-জাহানে সম্মানিত করুন, সুখ-সমৃদ্ধি দান করুন।
Обсуждение 2
Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.
Обсудить в Telegram