রমাদানের ৩য় ধাপে অর্থাৎ শেষ দশকে চলে এসেছি আমরা।
আজও হতে পারে লাইলাতুল কদর।
👉
কদরের রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল
উম্মাহাতুল মুমিনীন আম্মাজান আয়শা রাদিয়াল্লাহু আনহাকে রসূলুল্লাহ (ﷺ)
লাইলাতুল কদরের জন্য একটি দুয়া শিখিয়েছেন যেটি আমরা বেশি বেশি পড়তে পারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আমলযোগ্য দোয়টি হলো—
اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন, তুহিব্বুল আফওয়া, ফা'ফু আন্নী।
হে আল্লাহ! আপনি মহানুভব ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন।
👉 কদরের রজনীর জন্য অন্যান্য আমল ও দোয়া:
ইস্তিগফার
জীবনের সব গুনাহর জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়া
নফল নামাজ
ইচ্ছামতো নফল নামাজ আদায় করা
কুরআন তিলাওয়াত
পবিত্র কুরআন তিলাওয়াত করা
#ilmannafiya
Обсуждение 0
Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.
Обсудить в Telegram