avatar
ILMAN NAFIYA
@ilmannafiyaofficial
10.03.2026 19:41
বালাগাতুল কুরআন
.
কুরআনের কিছু আয়াত দেখুন...

فَمَنْ أَبْصَرَ فَلِنَفْسِهِ
যে উপদেশ গ্রহণ করে সে তা নিজের জন্যই করে। (সূরা আনআম: ১০৪)

فَمَنِ اهْتَدَى فَلِنَفْسِهِ
যে হিদায়াতপ্রাপ্ত হয় তা তার নিজের জন্যই। (সূরা ইসরা: ১৫)

مَنْ عَمِلَ صَالِحًا فَلِنَفْسِهِ
যে নেক আমল করে তার নিজের জন্যই করে। (সূরা ফুসসিলাত: ৪৬)

مَنْ تَزَكَّى فَإِنَّمَا يَتَزَكَّى لِنَفْسِهِ
যে নিজেকে আত্মশুদ্ধ করে সে তো তার নিজেকেই করে। (সূরা ফাতির:১৮)

: مَنْ شَكَرَ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ
যে কৃতজ্ঞ হয় সে তা নিজের জন্যই হয়। (সূরা নামল:৪০)

وَمَنْ جَاهَدَ فَإِنَّمَا يُجَاهِدُ لِنَفْسِهِ
যে মুজাহাদা করে সে তো কেবলমাত্র তা তার জন্যই করে। (সূরা আনকাবুত: ০৬)

সুতরাং আমরা যদি মনে করি আমাদের আমল আল্লাহর প্রয়োজন তবে সেটা ভুল হবে। আল্লাহ আমাদের মুখাপেক্ষী নন, বরং আমরাই আমাদের আমলের বিষয়ে আল্লাহর মুখাপেক্ষী।

—উস্তায আম্মারুল হক
#ilmannafiya
17
👍 3
3 1.1K

Обсуждение 0

Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.

Обсудить в Telegram

ILMAN NAFIYA

10.8K
রাসূল (ﷺ) বলেছেন, "আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছিয়ে দাও।" [বুখারি ৩৪৬১]
আল্লাহ তা'আলা বলেন - তার কথার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহবান করে। (সুরা হা মিম সাজদাহ : ৩৩)
Открыть в Telegram