avatar
ILMAN NAFIYA
@ilmannafiyaofficial
08.03.2026 10:03
হাদীস শরীফে এসেছে—
"এই কিতাবের (কুরআন) মাধ্যমে এক সম্প্রদায়কে আল্লাহ উন্নতি দান করেন, আবার এক সম্প্রদায়কে অবনত করেন"
—সহীহ মুসলিম/৮১৭
.
কুরআনের বর্ষণ তো আবু জেহেল, আবু লাহাবের উপরও হয়েছে, কিন্তু চিরস্থায়ী যিল্লতি ছাড়া তাদের ভাগে তো আর কিছু পড়েনি। আবার এ কুরআনই বর্ষণ হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং সমস্ত সাহাবে কেরামের দিলের যমীনে। এর কল্যানে কেমন সবুজ সজীবতা লাভ করেছে প্রতিটি হৃদয়! কেমন তরুতাজা হয়েছে প্রতিটি দিল। তাতে কেমন ফল ও ফসল এসেছে, কেমন ফুল ফুটেছে। প্রতিটি দিলে ঈমানের বসন্তবাহার লেগেছে।
.
এই কুরআনের বর্ষণের কল্যানের ফলেই হাবশী দাস বেলাল হয়ে গিয়েছে সাইয়েদেনা বেলাল, মুয়াযযিনে রাসূল, যিনি বিচরণ করেন জমীনে, কিন্তু তাঁর পদধ্বনি শোনা যায় জান্নাতে।
..
আমার রামাযান—মাগগিরাতের দশদিন
আবু তাহের মিসবাহ হুজুর
13
😢 1
1.5K

Обсуждение 0

Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.

Обсудить в Telegram

ILMAN NAFIYA

10.8K
রাসূল (ﷺ) বলেছেন, "আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছিয়ে দাও।" [বুখারি ৩৪৬১]
আল্লাহ তা'আলা বলেন - তার কথার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহবান করে। (সুরা হা মিম সাজদাহ : ৩৩)
Открыть в Telegram