হাদীসের দর্পণে রমাদান | ৫
বই: মিশকাতুল মাসাবীহ
অধ্যায়: কিতাবুস সাওম
হাদিস নং ১৮৬৪
..
হাদীসের সংক্ষিপ্ত ব্যাখ্যাঃ
শয়তান অন্যান্য মাসে মানুষকে যেরকম বিপথগামী করে বিভ্রান্তিতে পতিত করে, রমাদান মাসে তেমনটা করতে পারে না। কেননা, মানুষের অধিকাংশ পাপ প্রবৃত্তির তাড়না ও যৌন ক্ষুধার করনে সংঘটিত হয়ে থাকে। কিন্তু অধিকাংশ মুসলমান রমাদান মাসে সিয়ামে মশগুল থাকে বিধায় শয়তান সে সুযোগ পায় না। কেননা, সিয়াম প্রবৃত্তিকে সমূলে বিনষ্ট করে দেয়। এটিই হলো৷
'শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করার অর্থ'।
আল্লামা আনওয়ার শাহ (র.) বলেন, হাদীসের ব্যখ্যানুযায়ী দুই শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে — (১) যারা রমাদান মাসে সিয়াম সাধমায় রত থেকে মৃত্যু মুখে পতিত হয়েছে; এবং (২) যেসব মু'মিন বান্দা ত্রুটি-বিচ্যুতির কারনে শাস্তি পাওয়ার যোগ্য, অথচ রমাদান মাসে মৃত্যু বরণ করেছে।
হাদীসের দর্পণে রমাদান সবগুলি হাদীস দেখুন
📍পিন পোস্ট - ৪
Обсуждение 0
Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.
Обсудить в Telegram