avatar
ILMAN NAFIYA
@ilmannafiyaofficial
17.02.2026 09:48
রসূলুল্লাহ (ﷺ) এবং সোমবারের তাৎপর্য
.
রসূলুল্লাহ (ﷺ) সোমবার জন্মগ্রহণ করেছেন। সোমবারে তিনি লাভ করেন নবুয়ত, তাঁর ইন্তেকালের দিনও ছিল সোমবার। মদীনায় হিজরতের উদ্দেশে মক্কা থেকে বের হয়েছেন সোমবার। যেদিন তিনি মদীনায় পৌঁছেছিলেন সেই দিনও ছিল সোমবার। আর সোমবারেই তিনি হাজরে আসওয়াদ বা কাবার কালো পাথর উত্তোলন করেছিলেন।

—হাদিসটি বর্ণনা করেছেন হযরত ইবনে আব্বাস (রা.)। সূত্র: মুসনাদে আহমাদ ১/২৭৭; আল মুজামুল কবির ১২৯৮৫।
.
সোমবারে প্রিয় নবিজী (ﷺ) রোজা রাখতেন। নবিজী(ﷺ) বলেন —

"এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, আর এই দিনে আমাকে রসূল হিসেবে প্রেরণ করা হয়েছে। আর এই দিনেই আমার উপর নাযিল হয়েছে প্রথম ওহী।"

হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু কাতাদা (রা.)। সূত্র: সহীহ মুসলিম ১/১১৬২; সুনানে আবু দাউদ ২৪২৬
.
বই: রাসুলুল্লাহ (সা)
লেখক: মুসা আল হাফিজ
17
😭 2
1 2 1.6K

Обсуждение 1

Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.

Обсудить в Telegram

ILMAN NAFIYA

10.8K
রাসূল (ﷺ) বলেছেন, "আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছিয়ে দাও।" [বুখারি ৩৪৬১]
আল্লাহ তা'আলা বলেন - তার কথার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহবান করে। (সুরা হা মিম সাজদাহ : ৩৩)
Открыть в Telegram