avatar
ILMAN NAFIYA
@ilmannafiyaofficial
12.02.2026 00:04
পার্থিব জীবনে করা হয়েছে এমন প্রতিটি মন্দ কাজ সেদিন আমাকে দেখানো হবে৷ সে আমলনামায় সবকিছুর বিবরণ স্পষ্ট লেখা থাকবে। ছোট-বড় কোন কিছুই বাদ দেওয়া হবে না।
.
যে ভালো কাজগুলো করার সুযোগ পেয়েছিলাম, কিন্তু করিনি, সেটাও আমি দেখতে পাবো। অসহায়ের মতো আমি সেদিন দেখতে থাকবো—জীবনে কতবার আমার কাছে মানুষ সাহায্য চাইতে এসেছিল, কিন্তু আমি ফিরিয়ে দিয়েছিলাম। কতবার অন্যায় দেখে সংশোধন করার বা অন্তত প্রতিবাদ করার সুযোগ পেয়েছিলাম, কিন্তু সুবিধাবাদী মেরুদণ্ডহীনের মতো আপস করেছিলাম। কতবার নিজেকে সংশোধন করার জন্য চোখের সামনে সুযোগ এসে হাতছানি দিয়েছিল, কিন্তু ব্যস্ততা আর বিনোদনের অজুহাত দেখিয়ে সেই সুযোগগুলো হাতছাড়া করেছিলাম। তখন শুধুই আফসোস করব, কিন্তু সে আফসোসে কোনো লাভ হবে না। ভালো কাজ যা করার মৃত্যুর আগেই করতে হবে, মৃত্যুর পর নতুন করে আর কোনো সুযোগ পাওয়া যাবে না।

—ওমর আল জাবির; পড় ৩ বই থেকে
11
😢 1
1 3 2.1K

Обсуждение 1

Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.

Обсудить в Telegram

ILMAN NAFIYA

10.8K
রাসূল (ﷺ) বলেছেন, "আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছিয়ে দাও।" [বুখারি ৩৪৬১]
আল্লাহ তা'আলা বলেন - তার কথার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহবান করে। (সুরা হা মিম সাজদাহ : ৩৩)
Открыть в Telegram