এক পশলা সীরাত
.
আবু জাহেল একদিন বলল, 'মুহাম্মাদ (ﷺ) কী তোমাদের সামনে নিজ চেহারা মাটিতে রাখে?
বলা হলো, 'হ্যা'।
সে বলল, 'লাত-উয্যার কসম! আমি যদি তাকে তা করতে দেখি, তাহলে তার ঘাড়ে পা রেখে দলব। অথবা তার চেহারাকে মাটিতে রগড়ে দেব'।
এরপর একসময় সে রসূলুল্লাহ(ﷺ) এর কাছে এলো, তখন তিনি নামাজ পড়ছিলেন। সে তাঁর ঘাড়ে পা রেখে দলিত করার ইচ্ছা করল। কিন্তু অকস্মাৎ লোকেরা দেখল, সে পশ্চাৎপদ হয়ে ফিরে আসছে এবং দুই হাত দিয়ে নিজেকে বাঁচাবার চেষ্টা করছে। তারা তাকে কারণ জিজ্ঞেস করলে সে বলল, 'আমার আর ওর মাঝে ছিল আগুনের পরিখা, বিভীষিকা ও পক্ষরাজি।'
রসূলুল্লাহ(ﷺ) বলেন, 'ও যদি আমার নিকটবর্তী হতো, তাহলে ফেরেশতা ওর অঙ্গ প্রতঙ্গকে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিতেন।'
— সহীহ মুসলিম: হাদীস নং ২৭৯৭
.
ঘটনাটি মুসা আল হাফিজ হুজুর তাঁর রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইতে এনেছেন
❤15
👍4
🔥2
1.5K
Обсуждение
0
Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.
রাসূল (ﷺ) বলেছেন, "আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছিয়ে দাও।" [বুখারি ৩৪৬১]
আল্লাহ তা'আলা বলেন - তার কথার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহবান করে। (সুরা হা মিম সাজদাহ : ৩৩)
Обсуждение 0
Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.
Обсудить в Telegram