avatar
ILMAN NAFIYA
@ilmannafiyaofficial
15.01.2026 09:43
ইখলাস, আন্তরিকতা আর আত্ননিবেদনই দু'আর প্রানশক্তি
.
— হুযুর আপনি বলেছিলেন, আল্লাহর কাছে দু'আ করলে তিনি শোনেন।

— ঠিকই তো বলেছি।

— কই! আমি তো দিনরাত ইয়া লম্বা লম্বা দু'আ করছি। কিছুই তো হচ্ছে না।

— কবুল হওয়ার জন্যে লম্বা দু'আ লাগবে এটা তোমাকে কে বললো? নুহ আঃ তাঁর দু'আয় মাত্র চারটা শব্দ উচ্চারণ করেছেন-

‎رَبَّهُۥٓ أَنِّى مَغۡلُوبٌ

রাব্বি! আমি অসহায়, সাহায্য করুন!

এই দু'আর ফলে কী হলো? আল্লাহ দুনিয়াটাকে ডুবিয়ে দিলেন। আরও দেখো, সুলাইমান আঃ তাঁর দু'আয় মাত্র তিনটা শব্দ উচ্চারণ করেছেন-

رَبِّ ٱغۡفِرۡ لِى وَهَبۡ لِى مُلۡكًا

রাব্বি! আমাকে রাজত্ব দান করুন।


কী হলো? পুরো বিশ্বের তো বটেই, পশু-পাখিরও রাজত্ব নিয়ে দিলেন।

শব্দ সংখ্যা নয়- ইখলাস, আন্তরিকতা আর আত্ননিবেদনই দু'আর প্রানশক্তি।
.
আতীক উল্লাহ হুজুরের (হাফি.) যাররাতিন খাইরান বই থেকে
20
1 3 1.8K

Обсуждение 1

Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.

Обсудить в Telegram

ILMAN NAFIYA

10.8K
রাসূল (ﷺ) বলেছেন, "আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছিয়ে দাও।" [বুখারি ৩৪৬১]
আল্লাহ তা'আলা বলেন - তার কথার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহবান করে। (সুরা হা মিম সাজদাহ : ৩৩)
Открыть в Telegram