আবু জান্দাল রা. এবং হুদায়বিয়ার সন্ধি
.
হুদায়বিয়ার বেশ কিছু শর্তের মধ্যে একটি শর্ত এমন ছিল যে, মদিনার কোন মুসলিম মক্কায় আশ্রয় নিলে ফেরত দেয়া হবে না। এই সন্ধি মুহাজির সাহাবিদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দিলো। তাঁরা কোনোভাবেই এই শর্ত মেনে নিতে পারছিলেন না।
.
এই শর্তটি নিয়ে নবীজি এবং সুহাইলের মাঝে যখন আলোচনা চলছিলো, ঠিক এমনই সময় সেখানে উপস্থিত হন মক্কা থেকে পালিয়ে আসা একজন সাহাবি, যারা শরীর তখনও শিকল দিয়ে বাঁধা। শরীরের আঘাতের ক্ষতসমূহ স্পষ্ট। চার বছর ধরে ঠিকমতো খেতে না পেয়ে হাড্ডিসার হয়েছে যার শরীর, বাইরে থেকেই গোনা যাচ্ছিল যার বুকের ছাতি, তিনি আর কেউ নন— স্বয়ং সুহাইলের পুত্র হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু।
.
সুহাইল তার সন্তানকে দেখে চিনতে পারলেন। হযরত আবু জান্দাল রাদিয়াল্লা আনহুও জানতেন না তাঁর পিতা সেখানে উপস্থিত। তার সাথে মুসলমানদের মধ্যে কী বিষয় নিয়ে আলোচনা চলছিল, তাও তিনি জানতেন না। সন্ধির যে শর্ত নিয়ে তাদের মধ্যে গোলমাল চলছিল, তার প্রতিটি অক্ষরের সঙ্গে আবু জান্দাল রা.-এর বাস্তবতা মিলে গেলো।
.
সুহাইল নবীজিকে লক্ষ করে বললেন—'এই তো সন্ধির শর্ত বাস্তবায়ন করার প্রথম সুযোগ আপনার কাছে উপস্থিত'।
নবীজি বললেন—'আমরা এখনও এ শর্তটি লিপিবদ্ধ করিনি, শুধু আলোচনা করছি!'
কিন্তু সুহাইল বললেন—'যদি আপনারা আমার এই শর্ত মেনে না নেন, আপনাদের সঙ্গে কোনো সন্ধি হবে না।'
নবীজি তাকে বললেন—'তাঁকে আমাদের হাদিয়া দাও।' এরপর আমরা সন্ধির শর্ত নিয়ে আলোচনা করব। আমাকে শুধু এই একটি উপহার তোমরা দাও।
সুহাইল জবাব দিলেন—'না!'
.
নবীজি বহুবার সুহাইলকে অনুরোধ করে এ কথা বলতে লাগলেন। সমগ্র সীরাতে এ রকম আরেকটি দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না, যেখানে নবীজি কাউকে এতবার অনুরোধ করেছেন। নবীজির বারবার অনুরোধ সত্ত্বেও সুহাইল তার দাবিতে অটল। তিনি বললেন—'না! এটিই শর্ত। চাইলে গ্রহণ করুন, না চাইলে প্রত্যাখ্যান করুন।'
.
চলমান বাকবিতণ্ডা বন্ধ করার জন্যই সুহাইলের অপর সঙ্গী মিকরাস বললেন, 'আমরা তার নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি। তাঁকে আর অত্যাচার করা হবে না।'
.
হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু সবকিছু নিজ চোখে দেখছিলেন। তিনি দেখছিলেন, তাঁর পিতা ও নবীজি পরস্পর বিপরীতমুখী অবস্থানে। স্পষ্ট বুঝতে পারলেন সন্ধির শর্ত তাঁর বিপক্ষে। হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে বললেন—'হে মুসলমানগণ! তোমরা কি আমাকে আবারও পৌত্তলিকদের হাতে তুলে দেবে, যেখানে আমি মুসলমান হয়ে তোমাদের কাছে ফিরে এসেছি?
.
কোনো উপায়ন্তর না দেখে নবীজি তাঁকে ধৈর্য ধারণের উপদেশ দিলেন। অবশেষে আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহুকে শিকলাবদ্ধ অবস্থায় পুনরায় মক্কায় ফিরে যেতে হলো। মিকরাসের কথা অনুযায়ী এরপর থেকে আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহুর ওপর আর অত্যাচার করা হয়নি।
.
ড. ইয়াসির ক্বাদি'র মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বই থেকে...
❤16
😢5
3 6.6K
Обсуждение
0
Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.
রাসূল (ﷺ) বলেছেন, "আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছিয়ে দাও।" [বুখারি ৩৪৬১]
আল্লাহ তা'আলা বলেন - তার কথার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহবান করে। (সুরা হা মিম সাজদাহ : ৩৩)
Обсуждение 0
Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.
Обсудить в Telegram