হুদায়বিয়া ও নবীজির মুজিজা
.
হুদায়বিয়ার যে স্থানটিতে নবীজির উট
কাসওয়া থেমে গিয়েছিলো, সেখানেই সাহাবিরা তাঁবু স্থাপন করলেন। তাঁরা
হুদায়বিয়া কূপের নিকটে গেলেন, কিন্তু কূপের পানি শুকিয়ে গিয়েছিল। যৎসামান্য পানি ছিল, তবে তা পান করা সম্ভব ছিল না। সকলেই নবীজির কাছে এসে বললেন, আমাদের খাবার পানি নেই। আমাদের পশুরাও তৃষ্ণার্ত হয়ে আছে। এরপর নবীজি নিজেই কূয়ার কাছে গেলেন।
.
নবীজি কূয়ার পাশে বসে কয়েকজন সাহাবিকে কূয়ার ভেতরে নামতে নির্দেশ দিলেন। সেইসাথে কয়েকটি তির দিলেন, যাতে এগুলো ব্যবহার করে তারা সহজেই ওপরে উঠতে পারেন।
.
এরপর নবীজি মুখে একটু পানি নিয়ে কুলি করে কূয়ায় ফেলে দিলেন। সাহাবিরা বললেন৷
'এর পরপরই কূয়ার পানি এত দ্রুত বৃদ্ধি পেতে লাগলো, যারা কুয়ার ভেতরে নেমেছিলেন, তাদের খুব দ্রুত উঠে আসতে হলো। অন্যথায় তারা ডুবে যেতেন।'
সহিহ বুখারি: ২৭৩১ (তাওহীদ পাবলিকেশন
.
সুবহানাল্লাহ! পুরো মুসলিম সৈন্যবাহিনীর চৌদ্দ শ মানুষ তা থেকে পান করেছিলেন। এমনকি যতদিন তাঁরা সে স্থানে অবস্থান করেছিলেন, ততদিন তাঁরা ও তাঁদের পশুরা যথেষ্ট পরিমান পানি পান করতে পেরেছিল। এটি ছিল নবীজির অন্যতম মুজিজা।
.
ড. ইয়াসির ক্বাদি
মুহাম্মাদ (সা) বই থেকে
Обсуждение 7
Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.
Обсудить в Telegram