ইয়াউমুল জুম'আ
কাহাফ এবং দাজ্জালের ফেতনা!
.
সূরা কাহাফের প্রথম ১০ আয়াতের মধ্যে যুবকদের আলোচনা শুরু হয়েছে। তারা ফেতনায় নিপতিত হয়েছিল। আল্লাহর খাস রহমতে তারা ফেতনা থেকে নিজেদের রক্ষা করতে সমর্থ হয়েছিল। ফেতনা থেকে বাঁচতে লোকালয় ছেড়ে নির্জন গুহায় আশ্রয় নিয়েছিল। দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে বর্তমানেও আধুনিক জীবনের কোলাহল থেকে দূরে সরে থাকাই নিরাপদ। শহুরে জীবন থেকে দূরে থাকলেই দাজ্জালের মুখোমুখি হওয়া থেকে নিজেকে বাঁচানো সম্ভব হতে পারে।
নবীজিও (সা) এমনটা বলে গেছেন—
'যে ব্যক্তি দাজ্জালের সংবাদ শুনবে, সে যেন তার থেকে দূরে সরে থাকে। আল্লাহর কসম! যে ব্যক্তি দাজ্জালের কাছে যাবে, সে তাকে মুমিন মনে করে তার অনুসারী হয়ে যাবে। কেননা, তার কাছে সন্দেহে ফেলার মতো বস্তু থাকবে।'
—আবু দাউদ, হাদীস :৪৩১৯, ইমরান বিন হুসাইন (রা) এর সূত্রে
.
—মুহাম্মাদ আতীক উল্লাহ হাফি.
—খুলুকিন আযীম বই থেকে
❤9
😢3
1 2 3.3K
Обсуждение
1
Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.
রাসূল (ﷺ) বলেছেন, "আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছিয়ে দাও।" [বুখারি ৩৪৬১]
আল্লাহ তা'আলা বলেন - তার কথার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহবান করে। (সুরা হা মিম সাজদাহ : ৩৩)
Обсуждение 1
Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.
Обсудить в Telegram