হাসসান বিন সাবিত (রা.)
.
একজন যুবক সাহাবি।
ছিলেন নবিজির (সা) দাপ্তরিক কবি। কুরাইশরা যখন কবিতা রচনা করে নবিজির (সা) বিরূদ্ধে বিষোদ্গার করত, তখন তিনি নবিজির (সা) জন্য কবিতা রচনা করতেন। জিবরাইল (আ) ইলহামের মাধ্যমে কবিতার বিষয়বস্তু তাঁকে জানিয়ে দিতেন।
.
সাহাবিদের মধ্যে শুধু হাসসান (রা) -এর জন্যই খাস একটা মিম্বার ছিল, যেখানে দাঁড়িয়ে তিনি নবিজির (সা) জন্য ইসলামের পক্ষে কবিতা আবৃত্তি করতেন। বর্ণিত আছে, উমর (রা) -এর শাসনামলে একবার তিনি হাসসান (রা) -কে মসজিদে কবিতা আবৃত্তি করতে শুনলেন। তিনি তখন একটি মোটা লাঠি নিয়ে হাসসান (রা) -কে আঘাত করলেন। এতে তিনি রেগে গেলেন এবং বললেন— 'আপনি আমাকে কেন আঘাত করছেন? খলিফা বললেন —'তোমার সাহস কত! তুমি নবিজির (সা) মসজিদে কবিতা আবৃত্তি করছ! হাসসান (রা) বললেন —'আল্লাহর কসম! আমি এই মসজিদে তখন থেকেই কবিতা আবৃত্তি করি, যখন এখানে আপনার চেয়ে বহুগুণে উত্তম আরেকজন ছিলেন।'
.
এরপর হাসসান (রা) আবু হুরায়রা (রা) -এর দিকে তাকিয়ে বললেন—'হে আবু হুরায়রা! আমি তোমাকে আল্লাহর দোহাই দিয়ে বলি, তুমি কি শোনোনি, নবিজি আমাকে বলেছেন —'হাসসান ওঠো! ইসলামের পক্ষে কবিতা রচনা করো। জিবরাইল তোমাকে সাহায্য করবেন!'
—সহিহ ইবনে হিব্বান : ৭১৪৭
—শরহু মাআনিল আছার : ৪/২৯৮
.
বই: মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লেখক: ড. ইয়াসির ক্বাদি
গার্ডিয়ান পাবলিকেশন্স
❤3
1 4 2.3K
Обсуждение
1
Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.
রাসূল (ﷺ) বলেছেন, "আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছিয়ে দাও।" [বুখারি ৩৪৬১]
আল্লাহ তা'আলা বলেন - তার কথার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহবান করে। (সুরা হা মিম সাজদাহ : ৩৩)
Обсуждение 1
Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.
Обсудить в Telegram