আবু লাহাব। প্রিয় নবিজির (সা) আপন চাচা। সূরা লাহাব যখন নাযিল হচ্ছে, তখনও আবু লাহাব সস্ত্রীক বেঁচে। এমনকি এই সূরা নাযিলের পর ১২ বছর সে জীবিত। এটা কুরআনের একটি মুজিযা। কুরআন আল্লাহর তরফ থেকে আসার একটি প্রমাণ। খুব সহজ একটা কাজ ছিল কুরআনকে এবং নবিজিকে (সা) ভুল প্রমাণ করা। আবু লাহাব এই ১২ বছর সময় পেয়েছিল কুরআন ও নবিজিকে (সা) মিথ্যা প্রমাণের। জাস্ট ইসলাম গ্রহণ করলেই এই সুরা মিথ্যা হতো, কিন্তু ১২ বছরেও তার হিদায়াত না হওয়াটাই প্রমাণ করে এই অভিশাপ, এই কুরআন এমন এক সত্তা থেকে এসেছে যিনি ভবিষ্যৎ জানেন, যিনি হিদায়াত কন্ট্রোল করেন। আবু লাহাবের পরিণতিই তার প্রমাণ।
—ডা. সামসুল আরেফীন
সূত্র: অবাধ্যতার ইতিহাস বই থেকে (সমকালীন প্রকাশন)
❤44
🔥4
9 2.8K
Обсуждение
0
Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.
রাসূল (ﷺ) বলেছেন, "আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছিয়ে দাও।" [বুখারি ৩৪৬১]
আল্লাহ তা'আলা বলেন - তার কথার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহবান করে। (সুরা হা মিম সাজদাহ : ৩৩)
Обсуждение 0
Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.
Обсудить в Telegram