avatar
ILMAN NAFIYA
@ilmannafiyaofficial
22.08.2025 19:19
সূরা ফাতিহা! পুরোটাই দুয়া। প্রতিদিনের সালাতের প্রতি রাকআতে এই সুরার শেষ ভাগে আমি রবের কাছে তিনটা জিনিস চাই।

(১) হিদায়াহ,
(২) আমাদের পূর্ববর্তী নিয়ামত-প্রাপ্তরা যে পথে চলেছেন সেই পথ; এবং
(৩) ওই সকল পথভ্রষ্টদের পথ থেকে আশ্রয় চাই যারা আমার রবের ক্রোধে পতিত হয়েছে।
.
দুয়া শেষ হতে না হতেই আমার রবের জবাব এসে হাজির হয়। বাকী কুরআনটাই আমার এই দুয়ার জবাব। সূরা ফাতিহায় আমি যে তিনটি বিষয় আমার রবের কাছে চেয়েছি সেটি আমার রব সূরা বাকারার একদম শুরুতেই আমার জন্য দিয়ে দিয়েছেন—

'আলিফ-লাম-মিম! এটিই সেই কিতাব, যাতে কোনো সন্দেহ নেই। এটিই হিদায়াত (সরল পথের দিশা) মুত্তাকিদের জন্য'
.
আমার রব আমার দুয়া কবুল করেছেন। হিদায়াত চেয়েছিলাম, সিরাতুল মুস্তাকিম চেয়েছিলাম, সরল পথের খোঁজ চেয়েছিলাম। আমার রব আমাকে দিশা দিচ্ছেন। এই কিতাবই সেই অবিচল সরল পথের ম্যাপ। কাঙ্খিত পথনির্দেশ।
30
🎉 1
2 3 2.2K

Обсуждение 2

Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.

Обсудить в Telegram

ILMAN NAFIYA

10.8K
রাসূল (ﷺ) বলেছেন, "আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছিয়ে দাও।" [বুখারি ৩৪৬১]
আল্লাহ তা'আলা বলেন - তার কথার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহবান করে। (সুরা হা মিম সাজদাহ : ৩৩)
Открыть в Telegram