শহীদের মর্যাদা
.
খাইবারে রক্তক্ষয়ী যুদ্ধের ময়দানে আছেন সাহাবিরা, যাদের মধ্যে আছেন আবু বকর, ওমর, আলী সহ প্রসিদ্ধ সাহাবি আজমাইনগণ। যুদ্ধের এক পর্যায়ে একজন সাহাবি (নাম জানা সম্ভব হয়নি) এসে নবিজিকে (সা) আরজ করলেন, 'হে আল্লাহর নবি। আমি তো কুচকুচে কালো চেহারার এক অধম ব্যক্তি। আমার কাছে মাল-সম্পদ তেমন কিছুই নেই। আমি যদি যুদ্ধ করে শহীদ হই, তবে কি জান্নাতে যেতে পারবো?'
নবিজি সা. তাঁর প্রশ্নের জবাবে বললেন, 'হ্যা, নিশ্চয়।'
অমনিই সেই সাহাবি ঝাঁপিয়ে পড়লেন ময়দানে। লড়াই করতে করতে একসময় শাহাদাতের অমীয় সুধা পান করে নিলেন। তাঁকে সে অবস্থায় তুলে আনা হলো নবিজির সা. কাছে। আল্লাহর নবি সা. তাঁর লাশের দিকে তাকিয়ে বললেন, 'অবশ্যই আল্লাহ তোমার চেহারা সুদর্শন করে দিয়েছেন। তোমার সম্পদ বৃদ্ধি করে দিয়েছেন।' এরপর তিনি সাহাবিদের দিকে তাকিয়ে বললেন, 'আমি দেখলাম ডাগর চোখের দুই হুর তার পোশাক বদলে দিচ্ছে।'
— যাদুল মাআদ, ২/২৪৬
যখন কোনো ব্যক্তি শহীদ হন, তখন তাঁর কাছে দুজন হুর আসে। তাঁরা শহীদের চেহারা থেকে ধুলোবালি মুছতে মুছতে বলে, 'তোমার চেহারাকে যে ধূলি-ধূসরিত করেছে, আল্লাহ তার চেহারাকে ধুলোয় লুটিয়ে দিন। তোমাকে যে হত্যা করেছে, আল্লাহ তাকেও হত্যা করুন।'
—সীরাত ইবনু হিশাম, ৩/৩৬৩
. সূত্র: জাকারিয়া মাসুদ হাফি.-এর আমার নবি মুহাম্মাদ সা. বই থেকে (কিঞ্চিত পরিমার্জিত)
❤28
🥰2
8 2.5K
Обсуждение
0
Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.
রাসূল (ﷺ) বলেছেন, "আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছিয়ে দাও।" [বুখারি ৩৪৬১]
আল্লাহ তা'আলা বলেন - তার কথার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহবান করে। (সুরা হা মিম সাজদাহ : ৩৩)
Обсуждение 0
Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.
Обсудить в Telegram