avatar
ILMAN NAFIYA
@ilmannafiyaofficial
01.08.2025 22:34
মুহাম্মাদ ইবনু মাসলামা রা.
.
নবিজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে পুরো দুনিয়াতে মুহাম্মাদ নামে আর কেউ ছিল না। তবে নবিজির জন্ম ও নামকরণের পর আরবে ধীরে ধীরে মুহাম্মাদ নামটি ছড়িয়ে পড়তে থাকে। মুহাম্মাদ নামে একজন নবির আগমন হবে জানতে পেরে আরবের কোনো কোনো গোত্র তাদের পুত্র সন্তানের নাম মুহাম্মাদ রাখতে শুরু করে। নবিজির জন্ম থেকে নবুয়ত লাভের আগ পর্যন্ত ৬জন ব্যক্তির নাম মুহাম্মাদ রাখা হয়েছিল বলে জানা যায়। তাদের মধ্যে মুহাম্মাদ ইবনু মাসলামা একজন। তবে নবিজির নবুয়ত লাভের পর মুসলিমরা ব্যাপক হারে তাদের পুত্র সন্তানদের নাম মুহাম্মাদ রাখতে শুরু করে।

—ইবনু হাজার (রাহ), ফাতহুল বারি/৬ষ্ঠ খন্ড, পৃ:৫৫৬
👍 10
7
🔥 1
2 2.4K

Обсуждение 0

Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.

Обсудить в Telegram

ILMAN NAFIYA

10.8K
রাসূল (ﷺ) বলেছেন, "আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছিয়ে দাও।" [বুখারি ৩৪৬১]
আল্লাহ তা'আলা বলেন - তার কথার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহবান করে। (সুরা হা মিম সাজদাহ : ৩৩)
Открыть в Telegram