avatar
ILMAN NAFIYA
@ilmannafiyaofficial
26.07.2025 18:35
যেমন ছিলেন নবিজি
পর্ব—২
.
১৩। সর্বোচ্চ উন্নত ঘোড়ায় যেমন চড়েছেন, তেমনি নিম্নমানের গাধায়ও আরোহণ করেছেন। ছিলেন বিনয়ী; কিন্তু কাফিরদের সামনে মাথা উঁচু করে থেকেছেন, মাথায় লোহার টুপি পড়েছেন।

১৪। তিনি সাদাকা দিতেন, সাদাকা দিতে উৎসাহিত করতেন; কিন্তু নিজে সাদাকা খেতেন না।

১৫। তিনি হাঁটার সময় ধীরে-স্থিরে পা ফেলতেন, বোঝা যেত ওপর থেকে নিচে নামছেন; কিন্তু শত্রুর মোকাবিলায় বীরদর্পে পা ফেলতেন।

১৬। তিনি জীবনে কাউকে আঘাত করেননি; কিন্তু ইসলামের ওপর আঘাতকারী মুশরিকদের ওপর আঘাত করতে অস্ত্র হাতে নিয়েছেন।

১৭। নিজের কাজ নিজেই করতেন। প্রয়োজনে খাদিমও রেখেছেন; কিন্তু কখনও খাদিমকে এ কাজটি 'কেন করনি' অথবা 'উফ' শব্দ বলেননি।

১৮। তাঁর সিন্ধান্তই চূড়ান্ত ছিল; কিন্তু গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সাহাবিদের সঙ্গে পরামর্শ করতেন।

১৯। তিনি সালাম দেওয়ার নির্দেশ দিতেন, সালামের ফজিলত বর্ণনা করতেন; কিন্তু নিজেই আগ বাড়িয়ে সালাম দিতেন। এমনকি শিশুদেরও সালাম দিতেন।

২০। কেউ তাঁর সঙ্গে সাক্ষাতে এলে কথা বলতেন কম; কিন্তু শুনতেন বেশি।

২১। তিনি তাওয়াক্কুল তথা আল্লাহর ওপর ভরসা করতেন, তাওয়াক্কুলের নির্দেশ দিতেন; কিন্তু ঘরের দরজা বন্ধ করে ঘুমাতেন।

২২। নিজে ব্যবসা করতেন।
.
মধ্যবর্তী উম্মতের জন্য মধ্যম চরিত্রের উত্তম আখলাকের নবি ছিলেন আমার প্রিয় রাসূল মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ।
.
🖋️ শাহ মমশাদ আহমদ
— আলিম ও মুহাদ্দিস
.
📍 বিষয়ভিত্তিক লেখা ধারাবাহিকভাবে পড়তে ৪নং পিন পোস্ট দেখুন
19
🔥 1
1 5 1.8K

Обсуждение 1

Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.

Обсудить в Telegram

ILMAN NAFIYA

10.8K
রাসূল (ﷺ) বলেছেন, "আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছিয়ে দাও।" [বুখারি ৩৪৬১]
আল্লাহ তা'আলা বলেন - তার কথার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহবান করে। (সুরা হা মিম সাজদাহ : ৩৩)
Открыть в Telegram