avatar
ILMAN NAFIYA
@ilmannafiyaofficial
26.07.2025 11:03
যেমন ছিলেন নবিজি ﷺ
পর্ব—১
.
১। নবিজি ﷺ নরম মেজাজের ছিলেন, ছিলেন ধৈর্যের পাহাড়; কিন্তু তাওহিদের আকিদা-বিশ্বাসে ছিলেন কঠোর।

২। তিনি রাগান্বিত হতেন; কিন্তু জীবনে কাউকে গালি দেননি।

৩। তিনি মজা করে হাসতেন, হাসাতেন; কিন্তু মিথ্যা বা অবান্তর কথার আশ্রয় নিতেন না।

৪। তিনি সবার সঙ্গে বন্ধুসুলভ ছিলেন; কিন্তু রাসূল হিসেবে আত্মমর্যাদা রক্ষা করতেন।

৫। চেহারায় গাম্ভীর্য ভাব থাকত; কিন্তু অহংকারী ছিলেন ন।

৬। উন্নত পোশাক পরেছেন; কিন্তু দাম্ভিকতা নয়, শুকরিয়া আদায় করেছেন।

৭। তার শরীরে তালিযুক্ত জামাও থাকত; কিন্তু অকৃতজ্ঞ ছিলেন না।

৮। কেউ তাঁকে হঠাৎ দেখলে ভয় পেত; কিন্তু তাঁর সঙ্গে মিশলে তিনিই হয়ে উঠতেন সবচেয়ে প্রিয়।

৯। তিনি শাসন করতেন; কিন্তু কর্কশ মেজাজে নয়।

১০। তিনি নিজের স্বজনকে ভালোবাসতেন; কিন্তু দীন ও ইনসাফের ব্যাপারে কোন ছাড় দিতেন না।

১১। সাহাবিরা তাঁকে সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা করতেন, সম্মানহানির ভয়ে দূরে থাকতেন; কিন্তু তাঁর কাছেই নিজের সমস্যার কথা খুলে বলতেন।

১২। তিনি তাঁর সকল সাহাবিকে ভালোবাসতেন; কিন্তু প্রত্যেকেই মনে করতেন যে, তাঁকেই বেশি ভালোবাসতেন।
.
বাকীগুলি পরের পর্বে ইন শা আল্লাহ।
.
🖋️ শাহ মমশাদ আহমাদ
— আলিম, মুহাদ্দিস

📍 বিষয়ভিত্তিক লেখা ধারাবাহিকভাবে পড়তে ৪নং পিন পোস্ট দেখুন
27
7 1.4K

Обсуждение 0

Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.

Обсудить в Telegram

ILMAN NAFIYA

10.8K
রাসূল (ﷺ) বলেছেন, "আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছিয়ে দাও।" [বুখারি ৩৪৬১]
আল্লাহ তা'আলা বলেন - তার কথার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহবান করে। (সুরা হা মিম সাজদাহ : ৩৩)
Открыть в Telegram