আলি তানতাবী রহ.-কে প্রশ্ন করা হলো—
'আপনি জীবনে অনেক পড়াশোনা করেছেন। চিন্তা-ভাবনা করেছেন। এরমধ্য থেকে সবচেয়ে সুন্দর ও জানগর্ভ একটা লাইন বলুন না!'
—এত পড়ার মধ্যে একটা লাইন বেছে আনা বড় মুশকিল হে! সত্তর বছরেরও বেশি সময় ধরে শুধু পড়েই যাচ্ছি!
আল্লামা ইবনুল জাওযীর রহ.—এর একটা কথা আমার কাছে খুবই ভালো লাগে, আমি মনে মনে প্রায়ই সেটা রোমন্থনও করি—
আল্লাহর আনুগত্য ও ইবাদতের কষ্ট একসময় চলে যাবে, কিন্তু থেকে যাবে তার সওয়াব। পক্ষান্তরে গুনাহের স্বাদ একসময় চল যাবে, তবে থেকে যাবে তার শাস্তি!
🖋️ মুহাম্মাদ আতীক উল্লাহ হাফি.
— লেখক, দাঈ ও শিক্ষক
Обсуждение 0
Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.
Обсудить в Telegram