◑সূরা কাহাফ তিলাওয়াত:
আজ ইয়াউমুল জুমুআ! সে হিসেবে নিজের অন্তরের স্থিরতা, দাজ্জালের ফেতনা থেকে বেঁচে থাকা এবং অন্তরের নূর বজায় রাখতে পুরো সূরা কাহাফ অবশ্যই পাঠ করি। একান্তই কেউ পুরোটা না পারলে শুরুর দশ আয়াত পড়ে নিতে কোনোভাবেই যেন না ভুলি। কারো হাতে সময় থাকলে অন্তত কিছু আয়াতের অর্থ ও তাফসির পাঠ করি।
. ◑ দুরুদ পাঠ:
১০০০ বার, অবশ্যই অবশ্যই, এরচে বেশি হতে পারে কিন্তু জুমুআর দিনে এরচে কম পড়া উচিত না। তবে কারো একান্ত সমস্যা হলে বা প্রয়োজন অনুযায়ী কম-বেশ করে নিতে পারেন ইনশাআল্লাহ
◑ ইস্তেগফার:
১০০০ বার, একান্তই সময়ে না কূলালে ১০০ বার। ইস্তেগফারের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া উচিত
◑ সাদকাহ করা:
অন্তত ১ টাকা, সেটাও না পারলে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানো, কাউকে উপকারি ইলম শিক্ষা দেওয়া, অন্য যে কোনোভাবে উপকার করা।
◑ বিশেষ সময়ের দুয়া:
আসর ও মাগরীবের মাঝখানে নিজের জন্য, নিজের পরিবার-পরিজন, বন্ধুবান্ধব এবং সমগ্র মুসলিম উম্মাহের জন্য দুআ করা। জালিমের সহযোগীর জন্য বদদুআ করতে কোনোভাবেই ভুলবেন না মাজলুমের জন্য কেঁদেকেটে দুআ করবেন। আপনার কান্না যেন রব্বুল ইজ্জতের আরশে পৌঁছে যায়। কান্না না এলে কান্নার ভান করে দুআ করবেন।
. অন্যান্য আমল:
এছাড়াও আজকের দিনের কিছু বিশেষ আমল রয়েছে যেগুলো নিঃসন্দেহে আমাদের আমলনামাকে আলোকিত করবে, যেমন—
◑ আজ রোজা রাখা এবং ভরপুর দুআ করা।
◑ তাকবীরে তাশরীক পড়া।
◑ নখ বড় হলে নখ কাটা।
◑ জুমুআর দিনে গোসল করা এবং পরিচ্ছন্ন পোশাক পরা।
◑ এলকোহলমুক্ত সুগন্ধী ব্যবহার করা।
◑ মেসওয়াক করা।
❤3
3 1.4K
Обсуждение
0
Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.
রাসূল (ﷺ) বলেছেন, "আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছিয়ে দাও।" [বুখারি ৩৪৬১]
আল্লাহ তা'আলা বলেন - তার কথার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহবান করে। (সুরা হা মিম সাজদাহ : ৩৩)
Обсуждение 0
Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.
Обсудить в Telegram