দুনিয়ায় গযব কখন আসে?
পর্ব—২
.
আল্লাহ নূহ আলাইহিস সালামের জাতিকে সাড়ে ৯শ বছর সুযোগ দিয়েছেন। শেষ পর্যন্ত তারা নূহ আলাইহিস সালামকে মেরে ফেলার হুমকি দিয়েছে।
চূড়ান্ত স্পর্ধা। বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহর দূতকে হত্যার হুমকি?
.
আদ জাতিকে ধরেছেন যখন তারা
স্পর্ধা দেখিয়েছে, 'আমাদের চেয়ে শক্তিশালী আবার কে?
.
সামুদ জাতির দাবিমতো পাথরের ভেতর থেকে উট বের করে দেখিয়েছেন আল্লাহ। সেই উটের স্পেশাল নাম দিয়েছেন 'নাক্কতুল্লাহ' (আল্লাহর উট)।
এতকিছু চোখের সামনে দেখেও সেই উটকে তারা হত্যা করেছে। কত বড় স্পর্ধা!
.
ফিরআউন কতশত বছর বনি ইসরাইলের ওপর জুলুম করেছে। মায়ের কোল থেকে ছেলে বাচ্চাকে কেড়ে নিয়ে হত্যা করার মাধ্যমে জন্মনিয়ন্ত্রণ করেছে। আল্লাহ শাস্তি দেননি। অবশেষে
চূড়ান্ত স্পর্ধা দেখিয়েছে ফিরআউন, 'আমিই তোমাদের সবচেয়ে বড় রব!' [সূরা নাযিয়াত : ২৪]
.
কওমে লুত শিরক করেছে, সমকাম করেছে শত শত বছর। আল্লাহ ধরেননি। কখন ধরেছেন?
যখন তারা স্পর্ধা দেখিয়েছে, 'লুত তোমাকে আমরা বের করে দেবো, বেশি সুশীল হয়েছো, খুব পবিত্র হয়েছ, না?' তারা জানত তারা নাপাক কুৎসিত একটা কাজ করছে। সেটা জেনেই তারা করছে ও করবে। পারলে লুত কিছু কইরো।
.
কারুন তো বনি ইসরাইলেরই ছিল। যাকাতের হুকুম হয়েছে। সে দিলো তো না-ই,
স্পর্ধা দেখাল, 'এগুলো আল্লাহ দিয়েছেন নাকি? এগুলো তো আমি নিজ যোগ্যতায় কামিয়েছি।'
.
আল্লাহর গযবের একটা কমন প্যাটার্ন দেখুন: স্পর্শা, অহংকার। শিরক-কুফর-জুলুম সব আল্লাহ ছাড় দিয়েছেন দুনিয়াতে। গযবের এপিসেন্টার হলো এই ঔদ্ধত্য, স্পর্ধা, অহংকার, বড়াই। সভ্যতার চূড়ায় থাকা জাতিগুলো যখন আল্লাহর জমিনে আল্লাহর স্পর্ধা দেখিয়েছে, আল্লাহর ক্রোধ আপতিত হয়েছে।
.
সূত্র: ডা. শামসুল আরেফীন লিখিত
অবাধ্যতার ইতিহাস বই থেকে।
📍 বিষয়ভিত্তিক লেখা ধারাবাহিকভাবে পড়তে
৪নং পিন পোস্ট দেখুন
Обсуждение 0
Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.
Обсудить в Telegram