avatar
ILMAN NAFIYA
@ilmannafiyaofficial
21.07.2025 21:59
শিক্ষার্থীরা তৈরি হয়ে কলেজে গেছেন। পড়াশোনা করবেন। বড় হবেন। অনেক কিছু করবেন। কত স্বপ্ন। কত প্রত্যাশা। কিন্তু সবকিছু ছাপিয়ে একজন বললেন সময় শেষ। এখানেই থামতে হবে। একটি বিমানের ওসিলা করে মালাকুল মওত আসলেন। পড়াশোনা স্বপ্ন প্রত্যাশা সবকিছু থামিয়ে দিলেন। সবকিছুর পর প্রশ্ন হল তাদের পরকালের জীবনের জন্য তারা প্রস্তুত ছিলেন তো?
.
এই ঘটনা আমাদের যে কারো সাথেই ঘটতে পারে। আমরা তো ধরেই নিয়েছি বয়স হবে, বৃদ্ধ হবো, তারপর না হয় যাবো! কিন্তু বাস্তবতা ভিন্ন। এখন যদি মালাকুল মওত আমাদের নিয়ে যেতে চান তবে কি আমরা প্রস্তুত?
.
আরেকটা কথা! মাইলস্টোনের এই ঘটনায় অনেকে “অকাল মৃত্যু”শব্দচয়ন করতে পারেন। এটা জঘন্য ভুল এবং গুনাহ। মৃত্যুর কোনো অকাল নেই। যখন যেখানে যার যাওয়ার সময় হবে ঠিক তখনই সেখানেই তার মৃত্যু হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন মৃত্যু এক মুহূর্ত আগে বা পিছে হয়না।
.
শায়খ ওয়ালিদ আল হামিদী আল মাদানী হাফি.
😢 17
1
2 1.7K

Обсуждение 0

Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.

Обсудить в Telegram

ILMAN NAFIYA

10.8K
রাসূল (ﷺ) বলেছেন, "আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছিয়ে দাও।" [বুখারি ৩৪৬১]
আল্লাহ তা'আলা বলেন - তার কথার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহবান করে। (সুরা হা মিম সাজদাহ : ৩৩)
Открыть в Telegram