avatar
ILMAN NAFIYA
@ilmannafiyaofficial
21.07.2025 15:12
ভয় পেয়ো না, আল্লাহ আমাদের সাথে আছেন
.
কাফিররা যখন গুহার সামনে চলে আসে, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টি চলে যায় ওপরের দিকে। তিনি তাদের হাটাহাটি ও কথাবার্তার শব্দ শুনতে পান। তিনি ঘাবড়ে গিয়ে বলেন—

'আল্লাহর রাসূল, তাদের কেউ আরেক পা এগোলেই আমাদের দেখে ফেলবে।'

আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে নবিজী নির্ভীক কন্ঠে বলেন—

'আবু বকর, সেই দুই সঙ্গীর ব্যাপারে তুমি কি ভাবো, যাদের তৃতীয় জন আল্লাহ!'

— সহিহুল বুখারি : ৪৬৬৩, সহিহ মুসলিম : ২৩৪১
.
এ ঘটনা কুরআনেও এসেছে —

'তিনি ছিলেন দুজনের একজন, যখন তারা গুহার মধ্যে ছিল। তখন তিনি আপন সঙ্গীকে বললেন, চিন্তিত হয়ো না; আল্লাহ আমাদের সঙ্গে আছেন।'

—সূরা তাওবা : ৪০
.
সূত্র: সাইয়্যিদ আবুল হাসান আলি নদভি, নবিয়ে রহমত বই থেকে, পৃ: ২২৭
9
1 1.6K

Обсуждение 0

Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.

Обсудить в Telegram

ILMAN NAFIYA

10.8K
রাসূল (ﷺ) বলেছেন, "আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছিয়ে দাও।" [বুখারি ৩৪৬১]
আল্লাহ তা'আলা বলেন - তার কথার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহবান করে। (সুরা হা মিম সাজদাহ : ৩৩)
Открыть в Telegram