avatar
ILMAN NAFIYA
@ilmannafiyaofficial
21.07.2025 12:40
কুরআন কথা বলে
৩। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে হাজিরা
.
তোমার রবের সামনে তাদেরকে সারিবদ্ধভাবে হাজির করা হবে। (বলা হবে,) 'তোমরা আমার কাছে সেভাবে হাজির হয়েছ, যেভাবে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম! তোমরা তো বরং ভেবেছিলে, আমি কিছুতেই তোমাদের (একত্র করার) জন্য কোনও প্রতিশ্রুত দিন রাখব না!'
.
এরপর আমলনামা পেশ করা হলে তুমি দেখতে পাবে-এর ভেতর যা আছে, তা দেখে অপরাধীরা ভীতসন্ত্রস্ত হয়ে বলে ওঠবে, "আহ! দুর্ভোগ আমাদের! এটা কেমন নথি! ছোটো-বড়ো কোনোকিছু বাদ রাখেনি-সব অন্তর্ভুক্ত করে নিয়েছে!”
.
তারা দেখতে পাবে-তারা যা কিছু করেছিল, তা সব হাজির! তোমার রব কারও ওপর জুলুম করবেন না ।
.
— সূরা কাহফ, আয়াত : ৪৮-৪৯
— অনুবাদক: উস্তায জিয়াউর রহমান মুন্সি

📍 বিষয়ভিত্তিক লেখা ধারাবাহিকভাবে পড়তে ৪নং পিন পোস্ট দেখুন
1 1.5K

Обсуждение 0

Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.

Обсудить в Telegram

ILMAN NAFIYA

10.8K
রাসূল (ﷺ) বলেছেন, "আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছিয়ে দাও।" [বুখারি ৩৪৬১]
আল্লাহ তা'আলা বলেন - তার কথার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহবান করে। (সুরা হা মিম সাজদাহ : ৩৩)
Открыть в Telegram