avatar
ILMAN NAFIYA
@ilmannafiyaofficial
21.07.2025 08:40
কুরআন কথা বলে
২। বায়তুল মাকদিস থেকে কা'বার দিকে কিবলা পরিবর্তন
.
নির্বোধ লোকেরা বলতেই থাকবে, 'এতদিন তারা যে (বাইতুল মাকদিসের) কিবলা অনুসরণ করত, তা থেকে কোন জিনিস তাদেরকে সরিয়ে দিলো? 'বলে দাও, 'পূর্ব-পশ্চিম সবই আল্লাহর। তিনি যাকে চান, তাকে সঠিক পথ দেখান। (যেভাবে মুহাম্মাদ (সাঃ) ও কুরআনের মাধ্যমে তোমাদেরকে সঠিক পথ দেখিয়েছি,) সেভাবে তোমাদেরকে মধ্যপন্থি ও ন্যায়নিষ্ঠ জাতিতে পরিণত করেছি, যাতে তোমরা সকল মানুষের ব্যাপারে সাক্ষী হতে পারো, আর রাসূল হতে পারেন তোমাদের ব্যাপারে সাক্ষী।
.
তুমি এতদিন যে কিবলার অনুসরণ করতে, আমি তা নির্ধারণ করেছিলাম শুধু এটুকু জানানোর জন্য-কে রাসূলের অনুসরণ করে, আর কে পিছু হটে। এটা একটা কঠিন পরীক্ষা ছিল, তবে আল্লাহ যাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, তাদের কথা আলাদা। আর (বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ আদায়ের দরুন) আল্লাহ কিছুতেই তোমাদের ঈমান নষ্ট করবেন না; আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত করুণাময়, দয়ালু।
.
—২, সূরা বাকারাহ, আয়াত : ১৪২-১৪৩
— অনুবাদক: উস্তায জিয়াউর রহমান মুন্সি


📍 বিষয়ভিত্তিক লেখা ধারাবাহিকভাবে পড়তে ৪নং পিন পোস্ট দেখুন
5
1.4K

Обсуждение 0

Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.

Обсудить в Telegram

ILMAN NAFIYA

10.8K
রাসূল (ﷺ) বলেছেন, "আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছিয়ে দাও।" [বুখারি ৩৪৬১]
আল্লাহ তা'আলা বলেন - তার কথার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহবান করে। (সুরা হা মিম সাজদাহ : ৩৩)
Открыть в Telegram