avatar
ILMAN NAFIYA
@ilmannafiyaofficial
21.07.2025 07:27
রউফুর রহীম
৫। মা হারা শিশু দাদা ও চাচার কোলে
.
দুধমা'র কাছে দুই বছর কাটিয়ে মায়ের কোলে ফিরলেন। সন্তানের ছ’বছর বয়েসে, দুঃখিনী মা কলজে ছেঁড়া ধনকে ছেড়ে পরপারে পাড়ি জমালেন। নবীজি পুরোপুরি এতীম হয়ে গেলেন।

এতিম নাতিকে পরমাদরে কোলে তুলে নিলেন দাদা আবদুল মুত্তালিব। দু’বছর পর দাদাও চলে গেলেন। নবীজির বয়েস তখন আট।

চাচা আবু তালিব এগিয়ে এলেন। সন্তানের চেয়েও বেশি আদর-যত্নে ভাতিজা মুহাম্মাদের দেখাশোনা করতে শুরু করলেন। পরবর্তী চল্লিশ বছর ভাতিজাকে বুক দিয়ে আগলে রেখেছেন অসাধারণ মানবীয় গুণের অধিকারী এই চাচাটি। নবীজিও নানা কাজে চাচাকে সাহায্য করতেন। নিজে উদ্যোগী হয়ে নানা কাজে অংশ নিতেন।
(ক) মেষ চরিয়েছেন।
(খ) ফিজার যুদ্ধ প্রত্যক্ষ করেছেন।
(গ) হিলফুল ফুযুল সংগঠনে সেবামূলক কাজে অংশ নিয়েছেন।
(ঘ) খাদীজার গোলাম ‘মাইসারা’-র সাথে ব্যবসায়িক সফরে বের হয়েছেন।
.
মুহাম্মাদ আতীক উল্লাহ হাফি.
লেখক, দাঈ ও শিক্ষক

📍 বিষয়ভিত্তিক লেখা ধারাবাহিকভাবে পড়তে আমাদের ৪নং পিন পোস্ট দেখুন
1.2K

Обсуждение 0

Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.

Обсудить в Telegram

ILMAN NAFIYA

10.8K
রাসূল (ﷺ) বলেছেন, "আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছিয়ে দাও।" [বুখারি ৩৪৬১]
আল্লাহ তা'আলা বলেন - তার কথার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহবান করে। (সুরা হা মিম সাজদাহ : ৩৩)
Открыть в Telegram