avatar
ILMAN NAFIYA
@ilmannafiyaofficial
17.07.2025 19:58
দুনিয়ায় গযব কখন আসে?

পর্ব—১
.
ক্রোধ আল্লাহর সিফাত বা গুণ। তিনি জড় নন, নির্জীব নন, বেখেয়াল নন। বান্দারা সীমা অতিক্রম করে ফেললে তিনি গযব পাঠান।

কেন?

'বড় আযাব (পরকাল)-এর আগে আমি অবশ্যই তাদেরকে ছোট কিঞ্চিত শাস্তি (দুনিয়াতে) আস্বাদন করাই, যাতে তারা ফিরে আসে।'
—সূরা সাজদা : ২১

ফেরানোর জন্য।

মুমিনদের আল্লাহ আযাব পাঠান ফেরানোর জন্য। আর কাফিরদের পাঠান ধ্বংসের জন্য। কাফিরদের জন্য কখন পাঠান? তাদেরকে সুযোগের পর সুযোগ দেন। দুনিয়াতে কাফিরদেরকে আল্লাহ তাদের কুফরের জন্যও আযাব দেন না। শিরক সবচেয়ে বড় গুনাহ, এজন্যও আযাব দেন না। কাফিরের কুফর, মুশরিকের শিরকের শাস্তি জাহান্নামে অনন্তকাল চলবে। দুনিয়ায় আল্লাহ তাদের আরাম-আয়েশের সুযোগ দেন। বেশি করে দেন।

তাহলে দুনিয়ায় গযব কখন আসে?

চলবে.....

সূত্র: ডা. শামসুল আরেফীন লিখিত অবাধ্যতার ইতিহাস বই থেকে

📍 বিষয়ভিত্তিক লেখা ধারাবাহিকভাবে পড়তে আমাদের ৪নং পিন পোস্ট দেখুন
👍 4
3 1.1K

Обсуждение 0

Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.

Обсудить в Telegram

ILMAN NAFIYA

10.8K
রাসূল (ﷺ) বলেছেন, "আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছিয়ে দাও।" [বুখারি ৩৪৬১]
আল্লাহ তা'আলা বলেন - তার কথার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহবান করে। (সুরা হা মিম সাজদাহ : ৩৩)
Открыть в Telegram