avatar
ILMAN NAFIYA
@ilmannafiyaofficial
16.07.2025 00:23
রউফুর রহীম
৪। শক্কে  সদর (বক্ষবিদারণ)
.
দুধমা হালীমা সা‘দিয়ার কাছে থাকাবস্থাতেই নবীজির বক্ষবিদারণ হয়েছে। জিবরাঈল এসে তাঁর বুক চিরে হৃদপিন্ড বের করলেন, যমযমের পানি দিয়ে হৃদপিন্ড ধুয়ে, ভেতর থেকে কালোমত রক্তপিন্ড বের করে নিলেন।
.
জিবরাঈল নবীজির পিঠে ‘মোহরে নবুওয়াত’-এর ছাপ এঁকে দেন। এর প্রভাবে শয়তান নবীজির উপরে কোনও প্রভাব খাটাতে পারবে না। নবীজি কথায় ও কাজে মাসূম (পাপের ঝোঁকমুক্ত) হয়ে গেলেন।
.
‘খাতামে নবুওয়াত’ বা  মোহরে নবুওয়াত একটি উদ্ভুত ছোট্ট গোশতপিন্ড। হৃৎপিন্ড বরাবর পিঠে অঙ্কিত ছিল। কবুতরের ডিম্বাকৃতির। জাবির বিন সামুরাহ রা. বলেছেন—

رَأَيْتُ خاتَمًا في ظَهْرِ رَسولِ اللهِ ﷺ، كَأنَّهُ بَيْضَةُ حَمامٍ.

"আল্লাহর রাসূলের পিঠে একটি মোহর দেখেছি। দেখতে কবুতরের ডিমের মতো"

—মুসলিম : ২৩৪৪
.
মুহাম্মাদ আতীক উল্লাহ হাফি
লেখক, দাঈ, শিক্ষক

📍 বিষয়ভিত্তিক লেখা ধারাবাহিকভাবে পড়তে আমাদের ৪নং পিন পোস্ট দেখুন
6
3 1.1K

Обсуждение 0

Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.

Обсудить в Telegram

ILMAN NAFIYA

10.8K
রাসূল (ﷺ) বলেছেন, "আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছিয়ে দাও।" [বুখারি ৩৪৬১]
আল্লাহ তা'আলা বলেন - তার কথার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহবান করে। (সুরা হা মিম সাজদাহ : ৩৩)
Открыть в Telegram