avatar
ILMAN NAFIYA
@ilmannafiyaofficial
10.07.2025 02:52
রউফুর রহীম
৩। জন্ম, খতনা, দুগ্ধপান
.
জন্ম:
রবিউল আউয়ালের বারো তারিখ সোমবার, আমিনাহ একটি পুত্রসন্তান জন্ম দিলেন। অতীতে তো বটেই, ভবিষ্যতেও কোনও মা এমন সন্তান জন্ম দিতে পারবে না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। সর্বশ্রেষ্ঠ নবী। হাতি নিয়ে আবরাহা মক্কাশরীফ আক্রমণ করেছিল এই বছর।

জন্মের সময় আমিনাকে ঘিরে, কোনও অলৌকিক ঘটনার বিবরণ পরিপূর্ণ বিশুদ্ধ কোনও বর্ণনায় নেই।
১: কিসরার প্রাসাদের প্রকম্পন।
২: কিসরার প্রাসাদের চৌদ্দটি বেলকনি ভেঙে পড়া
৩: অগ্নিপূজারী মুজুসীদের পূজনীয় হাজার বছরের অগ্নিকু- নিভে যাওয়া।
৪:  সাওয়া জলাশয়ের পানি ভূগর্ভে তলিয়ে যাওয়া।
৫: সাওয়া জলাশয়ের তীরবর্তী উপাসনালয় ধ্বসে পড়া।
ইমাম যাহাবী রহ. উপরোক্ত ঘটনার বর্ণনা সম্বলিত হাদীসকে মুনকার ও গরীব বলেছেন।
.
খতনা:
জন্মের সপ্তমদিনে দাদা আব্দুল মুত্তালিব নাতির খতনা করালেন। অপূর্ব সুন্দর নাতির নাম রাখলেন ‘মুহাম্মাদ’। প্রশংসিত।
.
দুগ্ধপান:
শিশু মুহাম্মাদ তিনদিন মায়ের দুধ পান করলেন। মাতৃদুগ্ধের স্বল্পতার কারণে, চাচা আবু লাহাব নিজের দাসী ‘সুয়াইবা’-কে ঠিক করে দিলেন। দুধমা সুয়াইবা নিজসন্তান ‘মাসরূহ’-এর সাথে মুহাম্মাদকে দুধ পান করালেন।

সুয়াইবা এর আগে হামযা বিন আবদুল মুত্তালিব ও আবু সালামাহ আবদুল্লাহ  বিন আবদুল আসাদ মাখযূমীকেও দুধ পান করিয়েছিলেন।

তারপর প্রথানুসারে নবীজির জন্য দুধমার কাছে পাঠানো হল। এখানে আবদুল্লাহ,  হুযাফাহ (শাইমা নামে পরিচিত), উনাইসাকে দুধভাইবোন হিসেবে পেলেন।

নবীজির সাতজন দুধভাইবোন ছিলেন
হামযা, আবূ সালামাহ, আবু সুফিয়ান ইবনু হারিস,  মাসরূহ। আবদুল্লাহ, হুযাফাহ শাইমা, উনাইসাহ। নবীজির আপন কোনও ভাইবোন ছিল না।
.
মুহাম্মাদ আতীক উল্লাহ হাফি
লেখক, দাঈ, শিক্ষক
17
🔥 1
3 1.2K

Обсуждение 0

Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.

Обсудить в Telegram

ILMAN NAFIYA

10.8K
রাসূল (ﷺ) বলেছেন, "আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছিয়ে দাও।" [বুখারি ৩৪৬১]
আল্লাহ তা'আলা বলেন - তার কথার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহবান করে। (সুরা হা মিম সাজদাহ : ৩৩)
Открыть в Telegram