বন্ধুপ্রতিম বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ ৭ এপ্রিল (মঙ্গলবার) বাদ মাগরিব রাজধানীর কালভার্ট রোডের সিগাল রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ছাত্রসংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক হাফেজ ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ছাত্ররাজনীতির বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে তারা মতবিনিময় করেন।
পরিশেষে, নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
❤113
❤🔥3
2 2.3K
Обсуждение
0
Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.
Official Telegram Channel of Bangladesh Islami Chhatrashibir.
Social Media Link :
Facebook* : www.fb.com/bangladeshislamichhatrashibir
Twitter : www.twitter.com/info_shibir
Youtube : www.youtube.com/IslamiChhatrashibir
Обсуждение 0
Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.
Обсудить в Telegram