avatar
Bangladesh Islami Chhatrashibir
@bangladeshislamichhatrashibir
06.04.2026 14:05
হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। এর ইংরেজি নাম Measles। এই রোগ সাধারণত শিশুদের বেশি হয়, তবে টিকা না থাকলে বড়রাও আক্রান্ত হতে পারে।

হাম কীভাবে ছড়ায়?
• আক্রান্ত ব্যক্তির কাশি বা হাঁচির মাধ্যমে বাতাসে ছড়ায়
• আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকলে সহজেই সংক্রমণ হতে পারে

লক্ষণসমূহ :
জ্বর
ক্ষুধামন্দা
মুখের ভিতরে ক্ষত
সর্দি ও কাশি
শরীরে লাল ফুসকুড়ি
লালচে চোখ

আক্রান্ত হলে করণীয় :

১. জ্বর ও র‍্যাশ দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
২. সংক্রমণ রোধে আক্রান্ত শিশুকে অন্যদের থেকে অন্তত পাঁচ দিন আলাদা বা আইসোলেশনে রাখতে হবে।
৩. চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বয়সভেদে সঠিক ডোজে ভিটামিন এ ক্যাপসুল ও প্রয়োজনীয় ঔষধ খাওয়াতে হবে।
৪. শিশুর স্বাভাবিক খাবার, পর্যাপ্ত পানি এবং নিয়মিত পরিচর্যা অব্যাহত রাখতে হবে।
৫. শ্বাসকষ্ট, খিঁচুনি বা চোখের মণি ঘোলা হওয়ার মতো বিপদচিহ্ন দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে।

#Chhatrashibir #Bangladesh
98
❤‍🔥 4
7 2.3K

Обсуждение 0

Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.

Обсудить в Telegram

Bangladesh Islami Chhatrashibir

60.7K
Official Telegram Channel of Bangladesh Islami Chhatrashibir.

Social Media Link :
Facebook* : www.fb.com/bangladeshislamichhatrashibir
Twitter : www.twitter.com/info_shibir
Youtube : www.youtube.com/IslamiChhatrashibir
* Принадлежит организации Meta, которая признана экстремистской и запрещена на территории РФ
Открыть в Telegram