avatar
Bangladesh Islami Chhatrashibir
@bangladeshislamichhatrashibir
04.04.2026 21:39
হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত🦠রোগ। এর ইংরেজি নাম Measles। এই রোগ সাধারণত শিশুদের বেশি হয়, তবে টিকা না থাকলে বড়রাও আক্রান্ত হতে পারে।
⚠️হাম কীভাবে ছড়ায়?
• আক্রান্ত ব্যক্তির কাশি বা হাঁচির মাধ্যমে বাতাসে ছড়ায়
• আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকলে সহজেই সংক্রমণ হতে পারে
🪧লক্ষণসমূহ:
• কাশি
• ক্ষুধামন্দা
• জ্বর
• আলো সংবেদনশীলতা
• মুখের ভিতরে ক্ষত
• লালচে চোখ
❇️হাম আক্রান্ত হলে কী করণীয়?
▪️জ্বর ও র‍্যাশ দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
▪️সংক্রমণ রোধে আক্রান্ত শিশুকে অন্যদের থেকে অন্তত পাঁচ দিন আলাদা বা আইসোলেশনে রাখতে হবে।
▪️চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বয়সভেদে সঠিক ডোজে ভিটামিন এ ক্যাপসুল ও প্রয়োজনীয় ঔষধ খাওয়াতে হবে।
▪️শিশুর স্বাভাবিক খাবার, পর্যাপ্ত পানি এবং নিয়মিত পরিচর্যা অব্যাহত রাখতে হবে।
▪️শ্বাসকষ্ট, খিঁচুনি বা চোখের মণি ঘোলা হওয়ার মতো বিপদচিহ্ন দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি করাতে হবে।

ছাত্রশিবির, মেডিকেল জোন
❤‍🔥 94
14
7 3K

Обсуждение 0

Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.

Обсудить в Telegram

Bangladesh Islami Chhatrashibir

60.7K
Official Telegram Channel of Bangladesh Islami Chhatrashibir.

Social Media Link :
Facebook* : www.fb.com/bangladeshislamichhatrashibir
Twitter : www.twitter.com/info_shibir
Youtube : www.youtube.com/IslamiChhatrashibir
* Принадлежит организации Meta, которая признана экстремистской и запрещена на территории РФ
Открыть в Telegram