বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আজ ২ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে "গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি : সরকারের দায় ও জবাবদিহিতা" শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসু জিএস এসএম ফরহাদের সঞ্চালনায় ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।
উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, বিশিষ্ট আলোকচিত্রশিল্পী শহীদুল আলম এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।
❤133
🔥8
❤🔥5
1 2.7K
Обсуждение
0
Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.
Official Telegram Channel of Bangladesh Islami Chhatrashibir.
Social Media Link :
Facebook* : www.fb.com/bangladeshislamichhatrashibir
Twitter : www.twitter.com/info_shibir
Youtube : www.youtube.com/IslamiChhatrashibir
Обсуждение 0
Обсуждение не доступно в веб-версии. Чтобы написать комментарий, перейдите в приложение Telegram.
Обсудить в Telegram